বুধবার, ৩১ মার্চ, ২০১০

Dairy-4

ভাল লাগা

ভাল লাগা শুরু হল। মনে হচ্ছে আমি ঠিক জায়গায় এসে পড়লাম। ক্লাস করে অন্যরকম আনন্দ পাচ্ছি। আসলে আমি যা কিছু এতদিন জানতে চেয়েছি, আজ থেকে সেগুলোর উত্তর পেতে শুরু করলাম। মনে হচ্ছে এগুলো আমার জন্য আনন্দের বিষয়, লেখাপড়া নয়। ক্লাসে স্যারে পড়া, লাইব্রেরীর বই, ক্যান্টিন, বন্ধু সব, সব কিছুতেই আমার ভাল
লাগা ধরেছে। বাঙ্গালীরা অল্পতেই তুস্ট, হয়ত আমার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। অল্পতে তুস্ট হই আর নাই হই, আমি কিন্তু ভার্সিটি জীবনকে উপভোগ করা শুরু করেছি। নতুন নতুন বিষয় জানা ছিল আমার নেশা, আজ থেকে তা
লেখা-পড়ায় সংযুক্ত হয়েছে।

আজ নতুন একজন রুমমেট ঠিক হল, নাম সুব্রত। দেখতে বেশ স্মার্ট। ভালই এবং এটাও একটা ভললাগা। মনে হয় আগামীকাল আরো দু'জন পেয়ে যাব। যদি পেয়ে যাই, তাহলে এটা হবে আরো ভাল লাগা। যদি নতুন কেউ আগামিকাল আসে, তবে তাদের কথা লিখব। আমি ঠিক করেছি আমরা মোট চারজন আমদের মেসে থাকব। একটা রুম, চারটা মানুষ।

আজ পাচঁটা ক্লাস হয়েছে। আগামীকাল ল্যাব আছে।ভার্সিটি জীবনের প্রথম ল্যাব। আমার তো আবার এগুলোতে আগ্রহ একটু বেশি, তাই রাতটা পার হতে বেশি সময় লাগতেই পারে।
মারুফ(২২-০৫-০৬)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন