মঙ্গলবার, ৩০ মার্চ, ২০১০

Dairy-3

প্রথম ক্লাস

কাল রাতটা ভাল যায়নি। সারা রাত আধা ঘুম আধা সজাগ অবস্থা। একেতো গরম, অন্যদিকে নতুন জায়গা। যাই হোক অনেক কস্টে সকাল হল। তারপর গোসল করলাম এবং হোটেল থেকে নাস্তা খেয়ে আটটা সময় বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম। অনেক স্টুডেন্ট। মনে হচ্ছিল বাসে উঠতেই পারবনা। আল্লাহর রহমতে অনেকের মধ্যে আমি একটা সিটও পেয়ে গেলাম বসার জন্য।

ন'টায় ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও শুরু হল প্রায় সারে ন'টায়। মাঝের এই সময়টাতে আশেপাশের ক্লাসমেটদের সাথে পরিচিত হলাম। প্রথম ক্লাস নিতে আসা শিক্ষকের নাম শাহীন স্যার, তিনি ক্লসে এসে বিভিন্ন নিয়ম কানুন, রুটিন, গ্রেডিং সিস্টেম ও আনুসাঙ্গিক অনেক বিষয়ে সুন্দর লেকচার দিলেন।পরিশেষে নাম ডেকে স্যার আজকের জন্য ক্লাস সমাপ্ত ঘোষনা দিলেন।

আমি মেসের একজন নতুন সদস্য পেলাম, নাম মাহমুদ। তার সাথে লাইব্রেরিতে গেলাম এবং পেপার পড়লাম। সব কিছুই আমার জন্য এটা ভাবতেই ভাল লাগছিল। বাসে করে মেসে ফেরা হলনা, ফিরলাম রিক্সায়। মেসের জন্য কিছু জিনিষ কিনলাম, বিকেলে বাজার করে আনলাম আমি আর মাহমুদ। সন্ধায় ভাত এবং ডিম ভাজা করে খেলাম। সাধারন
একটি দিনের ইতি টানলাম।
মারুফ(২১-০৫-০৬)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন