শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০১০

এর চেয়ে ভাল আর কিছুই হতে পারে না


বিকেলে সূর্য যখন পশ্চিম প্রান্তে হেলে আছে, আর আমি জাহাজের মাস্তুলে বসে ভাবছি no hope, no love, just enjoy myselt ঠিক তখন পিছন থেকে ভেসে আসছে সহস্র কন্ঠে গান ‘জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকরে...’। তাই ভাবছি যে জ্বালিয়েছিল প্রেমের বাতি সে এখন কোথায়? একটি অনন্য সময় কাটাচ্ছি, পিকনিক করছি, জাহাজে করে রাঙ্গামাটি লেকে ঘুরে ঘুরে এর অপার সৌন্দর্য্য উপভোগ করছি, সুতরাং এখন এর চেয়ে ভাল আর কিছুই হতে পারে না।

আমরা রাঙ্গামাটির কাছাকাছি চলে এসেছি; সুর্যের প্রতিফলন পানির ঢেউয়ে হাজারো ভাগে ভাগ হয়ে আবার এক হয়ে যাচ্ছে। সবাই বনভোজনের আনন্দে আত্মহারা। এখানে কেউ স্বপ্ন খুজতে আসে, কেউ আনন্দ কেউবা আবার ভালবাসা। আমি আনন্দ খুঁজা লোকদের দলে। বয়ে চলা বাতাস আমায় আনন্দ দেয়, মানুষের আনন্দ আমায় আনন্দ দেয়, জীবনের উচ্ছাস আমায় আনন্দ দেয় আর স্বপ্ন আমায় আনন্দ দেয়। স্বপ্ন দেখি এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পর্যটন স্থান হবে।

আমরা ঝুলন্ত সেতুর কাছাকাছি চলে এসেছি, আমাদের পিকনিক প্রায় শেষের পথে,স্যাররা আমাদের সাথেই মজা করছেন, সবার সাথে ছবি তুলছেন, প্রাণের সাথে প্রাণ মিলিয়ে গান ধরছেন, ছাত্র-শিক্ষক সম্পর্ক আজ এক সুরে মাতাল, কোথাও ছন্দ পতনের এতটুকু সম্ভাবনা নেই সুতরাং এর চেয়ে ভাল আর কিছুই হতে পারে না।
-মারুফ(১৮-০২-২০১০)